পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২:২১ অপরাহ্ন || প্রিন্ট : ২২ অক্টোবর ২০২৬, ৮:৪২ অপরাহ্ন স্টাফ রিপোর্টার

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড
সোহান মিয়া, , আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে রোহান (২২) ও রায়হান (১৯) নামে দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ১ উপধারার ১৬ নম্বর ক্রমে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ডপ্রাপ্ত দুই তরুণ মাদক সেবনের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে মাদক সেবন থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনযাপন এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত রোহান ও রায়হান আড়াইহাজার উপজেলার সুলতানসাদী এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।